ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

ads

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন হয়েছে। ১৭মার্চ বুধবার বিকালে টাঙ্গাইলের অভিজাত রেষ্টুরেন্টে চাপ-লে'তে এক দোয়া মাহফিলের আয়োজন ও কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস ২০২১

উদযাপন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বীরমুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আগামী প্রজন্ম।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাজ্জাদুর রহমান খোশনবীশ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি শামসুজ্জামান জামান, শিশু প্রতিভা বিকাশ সংগঠনের সভাপতি নিপু সিদ্দিকী,

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা, যুগ্মমহাসচিব আতিকুর রহমান, নির্বাহী সদস্য আহমেদ সুমন মজিদ,

ঢাকা বিভাগের যুগ্মআহ্বায়ক সৈয়দ সাদিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা শাখার যুগ্মআহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম, তুহিন সিদ্দিকী, রিচার্ড খান, সোহেল সোহরাওয়ার্দী, রওশন আরা আক্তার, জেলা শাখার প্রচার সম্পাদক রবিন তালুকদার, কোষাধক্ষ্য শাহ আলম লিটু, প্রকৌশলী জাহিদ রানা, হাসনাহেনা, আসাদুজ্জামান সোয়েব, লাবু মিয়া, হাফিজ হাসনাত আপেল, জায়েদুর  তুহিন, বাবু তালুকদার, শাহরিয়ার আনোয়ার রাজিব, হাফিজ হাসনাত আপেল, সদর উপজেলার আহবায়ক আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক শোয়েভ হাসান কবির, হুমায়ুন কবির, রেজাউল করিম খান, সদস্য-সচিব সাইফুল ইসলাম, সদস্য শহিদুল ইসলাম সোহেল, খন্দকার সজীব রহমান, সাইফুল ইসলাম, টাঙ্গাইল শহর শাখার আহ্বায়ক একেএম মনজুরুল হক রনি, সদস্য সচিব বিভাস কৃষ্ণ চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, অর্থ সম্পাদক নাফিজুল ইসলাম রানা, সদস্য বাপ্পি খান প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page